Saturday, March 14, 2026

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

Date:

Share post:

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক দল।স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে ইডিও (ED)। গত ৯ জানুয়ারি এই এজলাসে বিশৃঙ্খলার কারণে শুনানি শুরু হয়নি। ইডি এরপর দ্রুত শুনানির আবেদন করে হাইকোর্টের কাছে জোর ধাক্কা খেয়েছে। এরপর আজ শুভ্রা ঘোষের (Subhra Ghosh) এজলাসে প্রথমবার এই মামলার শুনানি হবে। খুব স্বাভাবিকভাবেই বুধবার দিনভর এই খবরে নজর থাকবে।

 

হাইভোল্টেজ মামলার গুরুত্ব বুঝে এবং আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার শুনানির জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) জানান, ED-IPAC মামলায় বিচারপতি ঘোষের এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। শুনানির পুরো অংশ ভিডিও রেকর্ডিং ও লাইভ স্ট্রিমিং হবে। রুদ্ধদ্বার শুনানিতে শুধু মামলাকারী, তাঁদের আইনজীবী, সরকারি আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত কর্মীর প্রবেশাধিকার থাকছে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...