Friday, June 26, 2026

পাঁচ বছর পর শীর্ষে কোহলি, টপকে গেলেন রোহিতকে

Date:

Share post:

টি২০ আন্তজার্তিক এবং টেস্ট থেকে অবসর নিলেও বিরাট কোহলি ( Virat Kohli )চুটিয়ে খেলছেন একদিনের ক্রিকেট।পাঁচ বছর আবার ওডিআই(ODI) ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেলেন কিং কোহলি। রোহিত শর্মাকে(Rohit Sharma) টপকে আইসিসির ক্রমতালিকায়(ICC ODI Ranking) এক নম্বর জায়গায় বিরাট। ২০২১ সালে একদিনের শীর্ষস্থান হারিয়েছিলেন বিরাট। এরপর  থেকে আর এক নম্বর জায়গা ফিরে পাননি।

বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে শীর্ষে রয়েছেন কোহলি ( Virat Kohli)। বিগত বছর কোহলি ছিলেন দুই নম্বরে।। বর্তমানে বিরাটের  পয়েন্ট সংখ্যা ৭৮৫।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।

রোহিত এক থেকে একেবারে তিন নম্বরে নেমেছেন। হিটম্যানের পয়েন্ট ৭৭৫। দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর পয়েন্ট ৭৮৪।

আইসিসির ক্রম তালিকায় প্রথম দশে বিরাট রোহিত ছাড়াও রয়েছেন আরও দুই ভারতীয়। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন শুভমান গিল। শ্রেয়স আইয়ার ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে । ৬৫৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে কেএল রাহুল।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...