Sunday, May 17, 2026

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

Date:

Share post:

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে বহুদিন ধরে। বছরের পর বছর অন্যায়ভাবে বাংলার টাকা আটকে রাখা হয়েছে। কোর্টের নির্দেশের পরেও টাকা ছাড়েনি কেন্দ্র। এই অবস্থায় মনরেগা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

ধর্মঘটের জেরে টানা ৪ দিন বন্ধ ব্যাংক পরিষেবা

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেও টাকা না দেওয়ার কারণে যে মামলা হয়েছিল, বুধবার তাঁর শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজায় পাল (Sujoy Paul) বলেন, গরিব মানুষই ১০০ দিনের কাজ করেন। তাঁদের হাতে পৌঁছনো জরুরি। ওই অর্থ কিছুতেই আটকে রাখা যাবে না। মনরেগায় যাঁরা কাজ করেছেন তাঁদের টাকার ব্যবস্থা করাই আমাদের সকলের লক্ষ্য। গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্ট বলেছিল মনরেগায় বাংলার বকেয়া মিটিয়ে দিতে হবে। তারপরেও বাংলার ঘরে টাকা ঢোকেনি।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...