Sunday, May 17, 2026

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

Date:

Share post:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা শাটলার। এবার খেলা চলাকালীন ইন্ডোর স্টেডিয়ামে ঢুকে পড়ল বাঁদর, এখানেই শেষ নয়, পাখির জন্য দুই বার ম্যাচ বন্ধ থাকল। এমনই বিচিত্র কাণ্ডকারখানা রাজধানী শহরে।

বৃহস্পতিবার এইচএস প্রণয় (HS Pranoy) লো কিনের ম্যাচ চলছিল কিন্তু দুই খেলা থেমে গেল পাখি ঢুকে পড়ায়। একটা ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে কীভাবে পাখি ঢুকে পড়়ল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে দেশের মুখ পুড়ল। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দিকে আঙুল উঠেছে গোটা বিষয়টি নিয়ে।

ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র বলেন, “গত ২০ দিন ধরে স্টেডিয়ামে নজরদারি চলেছে। কোনওদিনই বাঁদর ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেনি। সম্ভবত স্টেডিয়ামের দরজা খোলা থাকার সুযোগ নিয়েই বাঁদরটি ঢুকে পড়েছে, কারণ স্টেডিয়ামের আশেপাশে প্রচুর গাছ রয়েছে। সঞ্জয়ের কথায়, “সমস্ত দরজা যেন বন্ধ রাখা হয় সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে।”

এর আগে ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা বিশ্বের তিন নম্বর ও চারবারের ওয়ার্ল্ড মেডেলিস্ট ডেনমার্কের আন্দ্রেস অ্যান্তোনসেন দূষণের জন্য নাম তুলে নেন। সোশাল মিডিয়ায় লেখেন, “অনেকেই হয়তো প্রশ্ন করবেন, কেন আমি টানা তিনবার ইন্ডিয়া ওপেন(India open) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি? আমার মনে হয় ওখানে টুর্নামেন্ট আয়োজন না করাই উচিত। কারণ সেখানকার পরিবেশ খুবই অস্বাস্থ্য্কর। দূষণও মাত্রাতিরিক্ত। গ্রীষ্মে যখন বিশ্ব চ্যানম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, সেই সময় পরিবেশ অনেকটাই ভালো থাকবে। ইন্ডিয়া ওপেন থেকে নাম তুলে নেওয়ায় ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হয়েছে আমাকে।”

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...