Sunday, May 17, 2026

বাংলায় বলায় ‘বাংলাদেশি’ তকমা, মুর্শিদাবাদের যুবককে ঝাড়খণ্ডে খুনের প্রতিবাদে উত্তাল বেলডাঙ্গা

Date:

Share post:

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের (Murshidabad ) যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। খবর ছড়িয়ে পড়তেই খুনের অভিযোগ তুলে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল বেলডাঙ্গা। শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 12)অবরোধ করেছেন বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দারা। রেললাইন আটকেও প্রতিবাদ চলছে। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের। দুর্ভোগে নিত্যযাত্রীরা।

বাংলা বলার কারণে বারবার অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ফের এক মৃত্যুর খবর। কারণ সেই একই, বাংলার নাগরিককে ভিন রাজ্যে ‘বাংলাদেশি’ তকমা। আলাউদ্দিন ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। মৃতের জামাইবাবু ওসমান শেখ জানান, গত পরশু শ্যালক তাঁকে ফোন করে জানিয়েছিলেন, গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। কিন্তু বৃহস্পতিবার বিকেলের পর থেকে আলাউদ্দিনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারের অভিযোগ তাঁদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে। আসলে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে এলাকাবাসী। রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের র‍্যাফ ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...