Sunday, May 17, 2026

যোগী রাজ্যে বঙ্গ বিদ্বেষ, বাংলায় কথা বলায় খুন সিঙ্গুরের যুবক

Date:

Share post:

বাংলায় কথা বলায় যোগী রাজ্যে খুন সিঙ্গুরের (Singure) যুবক। বিগত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। প্রাণও যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এবার ঘটনার স্থান ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশ(Uttarpradesh)। বাংলায় কথা বলায় প্রাণ হারাতে হল সিঙ্গুরের বাসিন্দা শেখ সইদুল্লাকে (৩২)(Sekh Saidullah)।

বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রোশের শিকার শেখ সইদুল্লা (Sekh Saidullah) । তাঁর বাড়ি সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশ এর ওরাইয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ওরাইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিগত পাঁচ বছর ধরে উত্তরপ্রদেশে দোকান ঘর ভাড়া নিয়ে সোনার দোকান সইদুল্লার। তিন বছরের বাচ্ছা রয়েছে। মৃতের স্ত্রী আরমিনা বেগম জানিয়েছেন, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিলেন তারা। বাইরে হিন্দিতে কথা বললেও বাড়িতে বাংলাতে কথা বলতেন। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামী কে। মৃতের মা আজমীরা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়ে বাংলাদেশী বলে ছেলেকে খুন করেছে।

এই ঘটনার পরই এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর অনেকেউ ভিন রাজ্যে কাজে যেতে চাইছে না। আগামী ১৭ তারিখ সিঙ্গুর বিডিও অফিসে এসআইআরের এর শুনানি ছিল স্ত্রীর। তাই সে চলে এসেছিলো গ্রামে। আর সইদুল্লা র ১৯ তারিখ এসআইআরের শুনানি ছিল। তাই সে একদিন পর আসতো সিঙ্গুরে। খবর পেয়ে আজ সকালে হরিপালের বিধায়ক করবী মান্না বাড়িতে এসে সমবেদনা জানায় পরিবারের সদস্যদের।

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...