Sunday, June 28, 2026

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

Date:

Share post:

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের (job opportunity) ব্যবস্থা করবেন। সাতদিনও পার হল না। তার মধ্যেই বাঁকুড়ার শালতোড়ার (Saltora) পাথর খাদান (black stone mine) খোলার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ঘোষণা হয়ে গেল ই-অকশনের (e-auction) দিন।

গত ১০ জানুয়ারি বাঁকুড়ার শালতোড়ায় সভা করতে গিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেখানে সরকারি ১৩৩ একর জমিতে ১৮টি পাথর খাদান রয়েছে। স্থানীয় খাদান ও ক্রাশারের পুরোদমে কাজ শুরু হলে ২৫ হাজার মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। সেই কারণে গত দুমাস ধরে সেই খাদান খোলার কাজ করছেন তিনি। আর তাই বাঁকুড়ায় শালতোড়াকেই সভাস্থল হিসাবে বেছে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : ৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সেই ঘোষণার সাতদিনের মধ্যে রাজ্য প্রশাসনের তরফে জানানো হল, ১৭ টি খাদান (black stone mine) খোলার জন্য ই-অকশনের (e-auction) বিজ্ঞপ্তি (notification) প্রকাশ হয়েছে শুক্রবারই। ১১ ফেব্রুয়ারি এই ই-অকশন হবে। এবং তার দুই সপ্তাহের মধ্যেই অকশনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে ও খাদানে কাজ শুরুর পরিস্থিতি নিশ্চিতভাবে তৈরি হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...