Saturday, March 21, 2026

গ্রিনল্যান্ড নিয়ে ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের: জবাব দেবে ইউরোপিয়ান ইউনিয়ন, দাবি ম্যাক্রোঁর

Date:

Share post:

গ্রিনল্যান্ডের দখলদারি নিয়ে মার্কিন আগ্রাসী নীতির বিরুদ্ধে অবশেষে এক জোট হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের (European Union) দেশগুলি। আর তাতেই ট্রাম্পের শুল্কের (tariff) হুমকি। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স-সহ বড় দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেন ট্রাম্প (Donald Trump)। এরপরই ফের একবার প্রশ্নের মুখে গ্রিনল্যান্ডের (Greenland) স্বাধীনতা। শুল্কের ভয়ে ইউরোপের বৃহৎ দেশগুলি কী গ্রিনল্য়ান্ডের পাশ থেকে সরে দাঁড়াবে, সেই প্রশ্ন উঠতেই ফের সরব ফ্রান্স। ট্রাম্পের এই ধরনের হুমকির পরে এমানুয়েল ম্য়াক্রোঁ (Emmanuel Macron) দাবি করেন, ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে শুল্কের হুমকির জবাব দেবে।

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তার রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য দাবি করেছিলেন প্রধানমন্ত্রী ফ্রেডেরিক নিয়েলসেন। ডেনমার্ক নিজেদের অধিকার নিয়েই গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। তবে নিজের দেশের নিরাপত্তা ও প্রতিবেশী হিসাব রাশিয়া ও চিনকে চান না বলে গ্রিনল্য়ান্ড অধিগ্রহণই করে নিতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে যাওয়ার প্রস্তাব উড়িয়ে দিয়ে ডেনমার্ককে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নিয়েলসেন।

এরপরই গ্রিনল্যান্ডের উপর হুঁশিয়ারি দেওয়া শুরু করেন ট্রাম্প। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer), ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ গ্রিনল্যান্ডের রক্ষার্থে ডেনমার্কের পাশে দাঁড়ানো ও সবরকম সহযোগিতার বার্তা দেন। এমনকি ম্যাক্রোঁ আরও একধাপ এগিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে গ্রিনল্যান্ডে মার্কিন আগ্রাসনের তুলনা করেন।

ইউরোপের শক্তিধর দেশগুলির এই প্রতিক্রিয়ায় চুপ করে যে ডোনাল্ড ট্রাম্প থাকবেন না তা প্রত্য়াশিতই ছিল। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন বিরোধিতা সম্পর্কে সতর্ক করে আগেই শুল্কের আশঙ্কা প্রকাশ করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই আশঙ্কাকে সত্যি করে ডোনল্ড ট্রাম্প ঘোষণা করেন ইউরোপের ৮ দেশের উপর ১০ শতাংশ শুল্ক চাপাচ্ছেন তিনি। এই আট দেশ হল – ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড। ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক লাগু হবে।

আমেরিকার গ্রিনল্যান্ড দখলের প্রতিবাদ যারা করেছে, তাঁদের উপরই শুল্ক চাপানো হচ্ছে। স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প। সেই সঙ্গে এই হুমকি যে তাঁর ফাঁকা আওয়াজ নয়, তা বোঝাতে আরও জানান, এই দেশগুলির উপর ১ জুন থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হবে। আর এই শুল্ক ততদিন পর্যন্ত লাগু থাকবে, যতদিন না গ্রিনল্যান্ড সম্পূর্ণভাবে কিনে নিতে (pruchase of Greenland) সফল হচ্ছে আমেরিকা।

আরও পড়ুন : চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের এই হুমকির পরে স্বাভাবিকভাবেই দুর্বল ইউরোপিয়ান ইউনিয়নের নীতির উপর সন্দেহ তৈরি হয়। হুমকির মুখে পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলি কতটা নিজেদের বক্তব্যে অটল থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শনিবারই বিবৃতি দিয়ে ম্যাক্রোঁ (Emmanuel Macron) জানিয়ে দেন, শুল্ক (tariff) নিয়ে চাপ দেওয়া কোনও নৈতিক কাজ নয়। ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ন্যাটো-র সহযোগী দেশ হিসাবে গ্রিনল্য়ান্ডে মার্কিন আগ্রাসনের বিরোধিতায় সরব মার্ক কার্নি। গ্রিনল্যান্ডের অধিকার ডেনমার্কের হাতে থাকার সমর্থন জানান তিনিও।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...