Thursday, May 21, 2026

সুন্দরবনে নিখোঁজ পর্যটক: তলিয়ে গেলেন মাতলা নদীতে

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে সুন্দরবন (Sundarbans Tours) ঘুরতে যাওয়াই কাল হল যুবকের। শনিবার রাতে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেলেন যুবক। নিখোঁজ যুবকের নাম সুমন পাল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত মাতলা নদীতে।

জানা গিয়েছে, জানুয়ারির ১৬ তারিখ ২২ জন পর্যটকের একটি দল কলকাতার গড়িয়া থেকে সুন্দরবন ঘুরতে আসেন। একটি নৌকা ভাড়া করে তাঁরা সুন্দরবনের কৈখালিতে ঘুরতে যান। পরের দিন বাঘ দেখতে যাওয়ার পরিকল্পনা থাকায় সে রাতে তাঁরা নৌকাতেই থাকার সিদ্ধান্ত নেন। নৌকার মাঝি শুভেন্দু সরকার জানান, শনিবার রাতে সুমন খাবার নিয়ে নৌকায় ফিরছিল। কিন্তু আচমকাই সে পা পিছলে নদীতে পড়ে যায়। তাঁর সঙ্গীরা তৎক্ষণাৎ নদীতে তল্লাশি শুরু করলেও সুমনকে খুঁজে পাওয়া যায়নি। আরও পড়ুন: এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

রবিবার সকালে যুবকের সঙ্গীরা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার ফের তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি যুবকের। পুলিশ জানিয়েছে, কীভাবে ওই পর্যটক নদীতে পড়ে গেলেন এবং নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও খোঁজ মেলেনি।

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...