Tuesday, June 2, 2026

মুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

Date:

Share post:

যাবতীয় কারচুপি করে বিধানসভার পরে পৌরসভা নির্বাচনে বিরোধীদের পরাস্ত করেছে মহাযুতি জোট। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বাণিজ্য নগরীর মেয়র (mayor) হওয়ার স্বপ্ন অধরাই রইল। শিবসেনা (Shivsena) শিণ্ডে শিবিরের দাবির কাছে মাথা নত করার পথে দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) নেতৃত্বাধীন মহারাষ্ট্র বিজেপি। পরিস্থিতি এমনই যে একনাথ শিণ্ডে শিবিরের কাউন্সিলরদের (councilor) হোটেলে বন্দি করে রাখতে হয়েছে।

নির্বাচনের আগে বা পরে অথবা সরকার গঠনের আগে বারবার অপারেশন লোটাস (Operation Lotus) চালিয়ে বিরোধীদের জয়ী প্রার্থীদের ছিনিয়ে নেওয়ার খেলা চালায় বিজেপি। এটাই বিজেপির পন্থা। এবার মহারাষ্ট্রের লোকসভা বিধানসভার পর বাণিজ্য নগরী মুম্বইয়ের পুরনিগম নির্বাচনে (BMC election) জেতার পরেও একই ছবি। কাউন্সিলর কেনাবেচার জেরে হোটেলের আটকে রাখলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)।

মুম্বই পুরনিগমের (BMC) মেয়র পদের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার তা বিজেপির নেই। তাদের জোট শরিক শিবসেনা একনাথ শিণ্ডে শিবিরের কাউন্সিলর সংখ্যা ৩০-এর কম। অথচ মুম্বইয়ের মেয়র (Mayor) পদে তার দলের লোককেই বসাতে হবে, দাবি একনাথ শিণ্ডের। এই দাবিতে মেয়র পদ হাতছাড়া হওয়ার পথে বিজেপির। তাই অপারেশন লোটাস চলার আশঙ্কা মুম্বই শহরে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

মহাযুতি জোটের দুই মূল শরিকের এই দ্বন্দ্বে কটাক্ষ শিবসেনা উদ্ধব শিবিরের (Shivsena UTB)। মুখপাত্র সঞ্জয় রাউত কটাক্ষ করে বলেন, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবিশের মতো শক্তিশালী মুখ্যমন্ত্রী রয়েছে বিজেপির। তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও। তারপরেও নিজেদের কাউন্সিলরদের হোটেলে বন্দি করে রাখতে হচ্ছে। মেয়র গঠনের জন্য তারা চেষ্টা চালাতে থাকুক। শিবসেনা উদ্ধব শিবিরও প্রস্তুত আছে তাদের চ্যালেঞ্জ করার জন্য।

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...