Friday, June 12, 2026

একদিনের সিরিজ হারের জের! গিল-জাদেজাকে কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের জের। এবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজাকে(Shubman Gill-Ravindra Jadeja)। চলতি মরশুমে রঞ্জির(Ranji Trophy) একটি ম্যাচও খেলেননি ভারতের টেস্ট এবং একদিনের অধিনায়ক। গত মরশুমে কর্নাটকের বিরুদ্ধে শেষ বার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন গিল।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, শেষ মুহূর্তে কোনও বদল না হলে গিল ও জাডেজার (Shubman Gill-Ravindra Jadeja) রঞ্জি খেলা নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পঞ্জাবের বনাম সৌরাষ্ট্রের খেলা। ফলে শুভমান ও জাডেজা একে অপরের বিরুদ্ধে খেলতে পারেন।

অন্যদিকে জাডেজা এই মরশুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন। আপাতত দুই তারকা ক্রিকেটারেরই দেশের হয়ে খেলা নেই। জাজেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, গিল টি২০ বিশ্বকাপের দলে নেই। ফলে সামনের ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে দুই জনকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হতাশাজনক ফলাফল করেছে ভারত। বিরাট কোহলি ছাড়া সেভাবে কেউ নজর কাড়তে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে সমালোচনা করলেন সুনীল গাভাসকর।

গাভাসকর বলছেন, “আমি কারও নাম নিতে চাই না। কিন্তু কয়েকজনকে দেখছি বিপক্ষকে সহজে সিঙ্গল নিতে দিচ্ছে। রোহিত খুব দ্রুত ফিল্ডিং করছে। কোহলি যে কত বড় অ্যাথলিট, তা সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে, ফিল্ডিং আরও ভালো হতে পারত। যতক্ষণ না বিরাট কোহলি কাউকে পাশে পাচ্ছে, ততক্ষণ কাজটা কঠিনই হবে। আজ যেমন খুবই কম সাহায্য পেয়েছে। ”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...