Friday, June 12, 2026

বড়পর্দায় ফের প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি, সঙ্গে রঞ্জিতও! অপেক্ষায় সিনেপ্রেমীরা

Date:

Share post:

একটা সময়ে বহু সুপারহিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে চিরঞ্জিত ও প্রসেনজিৎ জুটি। কিন্তু মাঝে কেটে গিয়েছে বহু বছর। একসঙ্গে পর্দায় ফেরেননি তাঁরা। এবার ফের বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। ‘বিজয়নগরের হীরে’ ছবিতে ‘কাকাবাবু’র মেন্টর হিসেবে রয়েছেন চিরঞ্জিত। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন ছিল। তবে সব ভুলে আবারও বড় পর্দায় ফিরলেন এই জুটি।

বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। টলিউডের (Tollywood) ‘ইন্ডাস্ট্রি’ জানান “দীপকদাকে নিয়ে একটা বড় ছবি করতে চলেছি। প্রস্তুত হোন সকলে। ওই ছবিতে রঞ্জিতদাও থাকছেন। একসঙ্গে তিন জনে মিলে ছবি করব।” প্রসেনজিতের কথায় মাথা নেড়ে চিরঞ্জিতও জানিয়ে দিলেন, “ভালো স্ক্রিপ্ট দিলেই আমি রাজি।” ‘বিজয়নগরের হীরে’-তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে আপাতত ছবি মুক্তির অপেক্ষায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নস্টালজিক ‘কাকাবাবু’ বলেন, “একটা সময়ে আমরা একসঙ্গে প্রচুর সিনেমা করেছি। সবসময়ে সাক্ষাৎকারে বলি যে এখন দু’জন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর একটা সময়ে ‘ঘর সংসার’-এ রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী আর আমি ছিলাম। ৫০ সপ্তাহ সিনেমাটা চলেছিল। ‘বন্ধু আপনজন’ গানটায় এখনও মানুষ নাচে। তবে এবার ‘বিজয়নগর’-এর টিমের কাছে চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রথম ও একমাত্র পছন্দ।”
আরও খবরনাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

এতদিন পর শুটিং ফ্লোরে একসঙ্গে দুজনকে দেখে চোখে জল এসেছে উপস্থিত অনেকেরই। নিজেদের পুরোনো সম্পর্কের বাঁধন আরেকবার ঝালিয়ে নিয়ে প্রসেনজিৎ বলেন, “আমার যদি মনে হয় রাত দুটোয় দীপকদাকে ফোন করতে হবে বা উল্টোটা তা হলে নির্দ্বিধায় আমরা সেটা করতে পারি। এখানে কোনও দ্বিধা নেই।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...