Friday, June 12, 2026

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত বহু, আহত শতাধিক

Date:

Share post:

দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে (Spain Train Accident) ২৭ বছর বয়সী চালকসহ মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহতের সংখ্যা প্রায় শতাধিক। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। শোক প্রকাশ করেছেন পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে স্পেনের কর্ডোবা প্রদেশে। মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল ওই হাইস্পিড ট্রেনটি। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ঠিক সেই সময় ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল হুয়েলভাগামী আরেকটি ট্রেন। তখন দুই ট্রেনের গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করতে না পারায় মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের অধিকাংশই ছিলেন স্পেনের নাগরিক, যারা সপ্তাহান্তের ছুটির পর মাদ্রিদে ফিরছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনে কতজন বিদেশি পর্যটক ছিলেন, তা এখনও সঠিক জানা যায়নি। আরও পড়ুন: নাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

দুর্গম ও নির্জন এলাকায় ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে অনেকটাই দেরী হয়েছে। তবে সবচেয়ে সমস্যা হয়েছে উদ্ধারকাজে। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানিয়েছেন, “সমস্যা হল যে ট্রেনের পণ্যবাহী কামরাগুলো দুমড়ে গিয়েছে, পাতগুলোও তাই। তার মধ্যে আটকে রয়েছে মানুষ। জীবিতদের উদ্ধার করার জন্য আমাদের মৃতদেহ পেরিয়ে যেতে হচ্ছে। খুব কঠিন কাজ। অনেক কৌশল করতে হচ্ছে।” কিন্তু কীভাবে এত বড় দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে অবাক স্পেনের পরিবহণ মন্ত্রীও। পুলিশ রেড ক্রসের দল ও উদ্ধারকারী দলের তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ট্র্যাকের পাতগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে।

এই দুর্ঘটনা সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি বলেন, এটা একটা অভিশপ্ত রাত। এই দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি যে অনেক কামরার অংশ ছিটকে গিয়ে পড়েছে অন্তত চার মিটার দূরে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...