Saturday, May 23, 2026

‘মুরগি’ হয়ে গেলাম! অনির্বাণের পোস্ট ঘিরে শোরগোল

Date:

Share post:

বাংলা চলচ্চিত্র জগতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন অনির্বাণ ভট্টাচার্যই। টলিউডের একমাত্র ‘প্রতিবাদী’ হিসাবে তিনিই রয়ে গিয়েছেন, যখন পাশ থেকে একে একে সব অভিনেতা, নেতা, পরিচালকরা পিঠটান দিয়েছেন। তাতেও বেশ ছিলেন ‘বল্লভপুরের রূপকথা’ পরিচালক। তবে হঠাৎই তাঁর এক পোস্টে (social media post) মিলল উল্টো সুর। হার না মানা অনির্বাণ (Anirban Bhattacharya) কী তবে হার স্বীকার করলেন – উঠতে শুরু করেছে প্রশ্ন।

কোনওভাবেই মাথা নোয়াবেন না। তিনি কোনও ভুল করেননি, ফেডারেশনকে বারবার সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বাংলাতেই তিনি কাজ করবেন। বাংলার ইন্ডাস্ট্রির (tollywood) সঙ্গে কোনও আপস না করেই। এমন জেদ দেখানোর পরে কত মাস যে তিনি কাজ পান না, তার হিসাব রাখা এখন অনুরাগীরাও বন্ধ করে দিয়েছেন। গানের দল ‘হুলিগানইজম’ (Hooliganism) নিয়ে দিব্বি আছেন – বারবার সেটাই বোঝানোর চেষ্টা করে গিয়েছিলেন। তবে এবার কী সেই পথ চলায় হোঁচট খেলেন অনির্বাণ?

সোশ্যাল মিডিয়া পোস্টে (social media post) অনির্বাণ লিখেছেন – পৃথিবীটা ভালো লোকেদের নয়! এই লেখার সঙ্গে জুড়েছেন একটি ছবি, যেখানে মানুষের শরীরে মুরগীর মাথা। এই ছবির ক্যাপশনে অনির্বাণ লিখেছেন – আমি মুরগি হয়ে গেলাম।

আরও পড়ুন : “অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

যদিও এই পোস্ট পড়ে অনেকেই বলছেন এটাই হুলিগানইজম-এর আসন্ন গানের নতুন ধরনের প্রমোশন। তবে পোস্টের সময় ঘিরে উঠেছে প্রশ্ন। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে অনির্বাণের জায়গা নিয়ে নতুন করে শোরগোল পড়েছে। আলোচনা শুরু করেছেন দেব (Dev)। সেই সঙ্গে ফের অনির্বাণের অভিনয় করা নিয়ে আশা দেখছেন অনুরাগীরা। সেই সময়েই নিজেকে মুরগি বলে অনির্বাণ কী বোঝাতে চাইলেন, ধন্দে অনুরাগীরাও।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...