Saturday, May 23, 2026

শীতের জামা গুটিয়ে রাখার পালা! বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

Date:

Share post:

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি বিদায় নেবে, এমনটাই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের। দক্ষিণের সব জেলাতেই একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) বাড়ার পালা। তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা এখনই বাড়ছে না।

কলকাতায় যেখানে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে ছিল, সেখানে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১৪ ডিগ্রিতে উঠে গেল। অর্থাৎ একদিনে তাপমাত্রার ১ ডিগ্রি বৃদ্ধি হয়ে গেল। আগামী কয়েক দিন মোটামুটি সমান হারে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ পর্যন্ত নেমে গিয়েছিল। তবে পৌষ শেষ হতেই সেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন : কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

উত্তরের জেলাগুলির ক্ষেত্রে কিছুটা স্বস্তি। শীত এখনও সেখানে কিছুদিন থাকার পূর্বাভাস। উত্তরের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...