Monday, March 23, 2026

বেলুন ফোলাতেই বিপত্তি, সিলিন্ডার বিস্ফোরণে ছারখার উৎসবের মেজাজ

Date:

Share post:

তামিলনাড়ুর থেনপেন্নাই নদী উৎসবের আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কিন্তু সোমবার রাতে এক নিমেষেই বদলে গেল সেই ছবি। তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায় উৎসব চলাকালীন হঠাৎ একটি হিলিয়াম গ্যাস সিলিন্ডার( Gas Cylinder Explosion) ফেটে গিয়ে প্রাণ হারালেন একজন। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উৎসবের মাঠে শিশুদের জন্য বেলুন বিক্রি করছিলেন এক বিক্রেতা। বেলুনে গ্যাস ভরার সময় আচমকাই হিলিয়াম সিলিন্ডারটি সজোরে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশে থাকা মানুষজন ছিটকে পড়েন।

ঘটনার পর দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। তিরুভান্নামালাইয়ের জেলাশাসক কে থারপাগরাজ জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে, সিলিন্ডারটিতে কোনো ত্রুটি ছিল কি না।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এআইএডিএমকে (AIADMK) প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামী। তিনি সোশ্যাল মিডিয়ায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে দাবি তুলেছেন যেন দ্রুত নিহত ও আহতদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...