Saturday, June 13, 2026

ফের কলকাতার ৭ জায়গাতে একযোগে ইডি তল্লাশি!

Date:

Share post:

ফের শহরে ইডি তল্লাশি (ED raids)! মঙ্গলবার সকালে কলকাতার (Kolkata) একাধিক স্থানে জিএসটি ইনপুট ও ট্যাক্স ক্রেডিট প্রতরণার অভিযোগে এই অভিযান। এছাড়াও গুয়াহাটি, সিকিম ও কেরলের একাধিক জায়গাতেও চলছে একযোগে ইডি তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।

কেন্দ্রীয় তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে, কলকাতাতে বেশ কয়েকটি ‘ভুয়ো কোম্পানি’ তৈরি করে, তার ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হচ্ছে। এই প্রক্রিয়ার উপরে ইডির আধিকারিকরা বেশ কিছুদিন ধরে নজর রাখছিলেন বলেও তাঁরা দাবি করেন। মঙ্গলবার সকাল থেকেই শহরের বাণিজ্যিক এলাকাগুলিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন ধরণের নথি ও ডেটা খতিয়ে দেখছেন আধিকারিক। কয়েকশো কোটি টাকা সরানো হয়েছে বলে অভিযোগ করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না তা নিয়ে মুখ খুলতে চাননি আধিকারিকরা। আরও পড়ুন: হাতির তাণ্ডবে ব্যাহত জনজীবন, সতর্কতা জারি প্রশাসনের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...