Saturday, May 23, 2026

ফের ভাঙড়ে বোমাবাজি! ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত

Date:

Share post:

ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়! দুষ্কৃতীদের ছোড়া বোমার ঘায়ে ঝলসে গেল এক তৃণমূল কর্মীর হাত। আহতের নাম কামাল পুরকেইত। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।

গত কয়েকদিন ধরে দফায় দফায় বেশ কয়েকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। তবে এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। এইদিন রাতে চর্মনগরী এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী কামাল। তাঁর অভিযোগ, চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলাহাটের কাছে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। পরপর দু’বার বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কামালের হাত ঝলসে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তারপর স্থানীয়রা এসেই কামালকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

তৃণমূলের অভিযোগ, আইএসএফের বেশ কিছু দুষ্কৃতীরাই ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে বোমা ছুড়েছে। কিন্তু আইএসএফের তরফে সেই অভিযোগ অস্বীকার কড়া হয়েছে। স্থানীয় আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, “তৃণমূলের লোকজনই বোমা নিয়ে ঘুরছিল। সেই বোমাতেই ওই ব্যক্তি আহত হয়েছেন। এতে আইএসএফের কোনও ভূমিকা নেই।” ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নজরদারি।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...