Friday, June 12, 2026

SIR: নাগরিকত্বের পরীক্ষা দিলেন শামিও, শুনানিতে হাজিরা দিয়ে কী বার্তা দিলেন?

Date:

Share post:

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি(Mohammed Shami)। মঙ্গলবার বিক্রমগড়ের কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে আসেন জাতীয় দলের ক্রিকেটার। “SIR শুনানিকে উপেক্ষা করবেন না” হাজিরায় দিয়ে সাধারণ মানুষকে বার্তা দিলেন শামি(Mohammed Shami)।

এর আগে জানুয়ারি মাসের শুরুতেই শামিকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। বিলিও-র মাধ্যমে কমিশনকে জানিয়ে দেন ২০ তারিখ হাজিরা দিতে পারবেন। অবশেষে নির্ধারিত দিনেই নিজের বুথের শুনানি কেন্দ্রে উপস্থিত হলেন শামি(Mohammed Shami)।

এই কেন্দ্রে কয়েকদিন আগেই শুনানিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। এবার সেই কেন্দ্রে এলেন তারকা ক্রিকেটার শামি। তাঁর আগমনের জন্য নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়। শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন শামি।
শুনানি শেষে শামি সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শামি বলেন, ”SIR-কে কখনওই উপেক্ষা করা উচিৎ নয়। যদি ডাক পরে তবে সবারই আসা উচিৎ। নাম বা অন্য কোনও বিষয়ে সংশোধণের বিষয়টি অবশ্যই প্রয়োজন। যতবার ডাকবে ততবার আসব। কোনও সমস্যার মধ্য়ে পড়তে হয়নি আমাকে। সবাই খুব সাহায্য় করেছে আমাকে।”

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ। সোমবার রাতে কলকাতায় আসেন শামি। মঙ্গলবার এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে কল্যাণী উদ্দেশ্যে রহনা দেন শামি। এর আগে শামি ছাড়াও ক্রীড়াবিদদের মধ্যে লক্ষ্মীরতন শুল্কা, কম্পটন দত্ত,রহিম নবির মতো তারকা ক্রীড়াবিদদের ডাকা হয় শুনানিতে।

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...