Saturday, May 23, 2026

জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আরও এক পালক যুক্ত হল রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল বাংলার স্কুল শিক্ষা দফতরের পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ (Banglar Shiksha 3.0)। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি রাজ্যের সাফল্যের জন্য শিক্ষা দফতরের আধিকারিক থেকে শুরু করে এই ব্যবস্থায় জড়িত সবাইকে ধন্যবাদ দেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সরকারের স্কুল শিক্ষা দফতরের নতুন করে সাজানো পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ (Banglar Shiksha 3.0) গভর্ন্যান্স নাউ সিক্সথ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছে। মূলত ‘এক্সিলেন্স ইন ই-লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম’ বা ই-লার্নিং, মূল্যায়ন এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে উৎকর্ষ বিভাগে এই পুরস্কার জিতেছে বাংলার শিক্ষা পোর্টালটি।

আরও পড়ুন : রাজ্য প্রতিষ্ঠা দিবস, মেঘালয়বাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে এবং শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে বাংলার সরকার এই পোর্টালটি চালু করে। তারপর নতুন রূপে তাকে সাজিয়ে তোলা হয়। কোভিড পরবর্তী সময়ে ডিজিটাল শিক্ষার প্রসারে ‘বাংলার শিক্ষা ৩.০’ পোর্টালটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই অবস্থান থেকে জাতীয় স্তরে বাংলার এই শিক্ষামূলক পোর্টালের স্বীকৃতি নিঃসন্দেহে রাজ্য সরকারের একটি বড় সাফল্য।

Related articles

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...