Wednesday, May 27, 2026

ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

জম্মুর (Jammu) ডোডায় গাড়ি দুর্ঘটনায় (Accident) ১০ সেনার প্রাণহানিতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক ধরে খান্নি টপে যাওয়ার সময় সেনা জওয়ান-সহ গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে অভিষেক লেখেন, “ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় আমাদের সাহসী সেনাদের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।“

এদিন, সেনা জওয়ান (Army) নিয়ে গাড়িটি উঁচু পোস্টের দিকে যাওয়ার সময় গভীর খাদে পড়ে যায়। বুলেটপ্রুফ গাড়িটি রাস্তা থেকে এভাবে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ১০ জন সেনা নিহত হন, বাকিরা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল দ্রুত উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। ১০ জন সেনার দেহ উদ্ধার করা হয়। আহত সেনাদের উদ্ধার করে হেলিকপ্টার  করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

অভিষেক (Abhishek Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় আমাদের সাহসী সেনাদের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
দশজন সাহসী কর্মী কর্তব্য পালনকালে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এটি আমাদের সশস্ত্র বাহিনী জাতির সেবায় প্রতিদিন যে বিশাল ঝুঁকি বহন করে সেটাই স্মরণ করিয়ে দেয়।
আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি।“

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...