Tuesday, May 26, 2026

পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন দ্রৌপদী মুর্মু। প্রত্যেক বছরের মতোই নেতাজির জন্মদিন উপলক্ষে পালন করা হয় পরাক্রম দিবস। এবছরও দেশজুড়ে পালিত হচ্ছে। ২৩ জানুয়ারি শুক্রবার রাষ্ট্রপতি ভবনে নেতাজির ছবিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে নেতাজির দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি লিখেন, নেতাজির আদর্শ আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে। আরও পড়ুন: দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে: তীব্র আক্রমণ মমতার

সম্মান জানিয়ে টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু এই সম্মান কার্যত লোক দেখানো তা ফের প্রমাণিত। সারাদেশে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করলেও প্রধানমন্ত্রী এই উপলক্ষে কোনও সরকারি ছুটির ঘোষণার কথা জানাননি। নেতাজির পরাক্রম দেশ ভক্তি ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “নেতাজির জন্মদিন সারা দেশে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। আজও তার আদর্শ দেশপ্রেম ও পরাক্রম শক্তিশালী ভারত গড়তে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।”

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...