দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে: তীব্র আক্রমণ মমতার

সুভাষচন্দ্র বসু বলেছিলেন, দিল্লি চলো। সেই দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে কেন্দ্রের মদি সারকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিহাস বিকৃতির অভিযোগ, গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
Sponsored

ভারতের স্বাধীনতার লড়াইয়ে নেতাজি (Netaji Subhash Chandra Bose) ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন। সেই দিল্লির সঙ্গেই চক্রান্তের তকমা জুড়ে যাচ্ছে- অভিযোগ মমতার। তাঁর অভিযোগ, আজকের দিল্লি বারবার ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠছে, যেখানে বাংলাকে অপমান করা হচ্ছে এবং রাজ্যের বিরুদ্ধে একের পর এক পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Sponsored

মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, “আমরা দেখছি, ভারতের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী হোক, নেতাজি হোক, বাবাসাহেব আম্বেদকর হোক, একটা অসহিষ্ণুতা, তাদের প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, দিল্লি চলো। সেই দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে। প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, কী একটা নীতি আয়োগ না করেছে, খায় না মাথায় দেয় কেউ জানে না”।
Sponsored

এসআইআর (SIR) ইস্যুতে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যে পরপর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না। তাঁর কথায়, এত মানুষের মৃত্যু হলে তার দায় কি কমিশন এড়াতে পারে? এই ঘটনার পরেও কেন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না! প্রশ্ন তোলেন মমতা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
