Tuesday, May 26, 2026

ফের মেরামতির কাজ: এবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

Date:

Share post:

এবার সম্পূর্ণ বন্ধ রেখে হবে দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হল। সেতুর মেয়াদ আরও দীর্ঘজীবী করা ও সামগ্রিক জীবন বাড়ানোর লক্ষ্যে এবার মেরামতির কাজ হবে। স্টে ও ডাউন কেবলগুলি (cable) বদল করা হবে বলে জানানো হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি-র তরফে। এর জন্য রবিবার সারাদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে কমিশনার মনোজ কুমার ভার্মার (Manoj Verma, CP) স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমায় কোনও ধরনের যানবাহন সেতু বা তার ব়্যাম্প ব্যবহার করতে পারবে না৷ ২৫ জানুয়ারি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। তার জন্য নির্দিষ্ট পথে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন।

আরও পড়ুন : সরস্বতী পুজোর সকালে ভয়াবহ দুর্ঘটনা, উল্টোডাঙায় পথচারীকে পিষে দিল গাড়ি!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুমুখী পশ্চিমগামী যানবাহন যেগুলি এজেসি বোস রোড বা কেপি রোড ধরে আসবে— সেগুলিকে নির্দিষ্ট পয়েন্টে ঘুরিয়ে দেওয়া হবে ৷ টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অধিকাংশ গাড়িকেই ৷ একইভাবে খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বগামী যানগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকেই বিকল্প পথে পাঠানো হবে।

Related articles

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...