Tuesday, June 16, 2026

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখনই বড় কোনও ইস্যু এসেছে, তখন এভাবেই বেসুরো দেখা গিয়েছে সুখেন্দুশেখরকে (Sukhendu Sekhar Ray)। এবার রাজ্যের শাসনক্ষমতা চলে যাওয়ার পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, তখনই উল্টোসুর গাওয়া সুখেন্দুকে কটাক্ষ তৃণমূলের।

রাজ্য ক্ষমতার পালাবদলের পরে একাধিক নিচুস্তরের নেতা থেকে শীর্ষ তৃণমূল নেতৃত্বের মধ্যে দলবিরোধী অবস্থান দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে যে দলের নেতাদের এই ধরনের পদক্ষেপ নিচুস্তরের কর্মী থেকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে নেন না, তা স্পষ্ট করে দিলেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, শুখেন্দুশেখর রায় বরিষ্ঠ নেতা। যখন দলের মধ্যে ছিলেন আপনি দলে বলেননি কেন? দলের সঙ্গে যখন দূরত্ব মিটিয়ে ফিরে এলেন, আবার এখন নির্বাচনে আমরা সবাই ঘটনাচক্রে বিরোধী পক্ষে। এখন আবার সেগুলো বলতে হবে। এই প্রতিবাদগুলো কি মানুষ ভালো চোখে নেন?

সুখেন্দু সরকারের ক্ষেত্রে এটা প্রথম নয়। তাঁর এই মনোভাবে মুখোশ খুলে কুণাল জানান, জহর সরকার (Jawhar Sircar) প্রতিবাদ করেছিলেন আরজিকরের সময়ে। তিনি পদত্যাগ করেছিলেন। সুখেন্দুবাবু তখন একবার বললেন। তারপর আবার থেকে গেলেন। তারপর আবার দল একটু এদিকে। দেখে মনে হচ্ছে বিরোধী দলে চলে গিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক। দলে কোনও প্রতিকূল ইস্যু এসে গেলে সঙ্গে সঙ্গে আমায় বিপ্লব করতে হবে। আবার যদি দল সামলে নেয় তখন আবার ‘না আমি ভুল করেছিলাম’।

আরও পড়ুন : কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

আরও একধাপ এগিয়ে দলের পাশে না দাঁড়ানো নিয়ে সুখেন্দুশেখরকে কুণালের খোঁচা, যখন তরুণদের পাশে ঘরছাড়াদের পাশে থাকার কথা নেতাদের, সুখেন্দুবাবু তো একজন বরিষ্ঠ আইনজীবী (lawyer), তখন আইনি পরামর্শ দিয়ে তো মানুষের পাশে দাঁড়াতে পারতেন। সামান্য টাল খেলেই যদি আত্মসমালোচনার সুর বা ক্ষোভগুলো বেরিয়ে পড়ে সেটা বাঞ্ছনীয় নয়।

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...