Thursday, May 28, 2026

আবর্জনার স্তূপে উদ্ধার নবজাতকের দেহ! চাঞ্চল্য নিউটাউনে

Date:

Share post:

সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার নবজাতকের (Newborn) দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের (New Town) চণ্ডীবেড়িয়ায়। চায়ের দোকানে চা খেতে এসে এক ব্যাক্তি আবর্জনার স্তূপে গুটখার পিক ফেলতে গিয়ে দেখেন সেই স্তূপে পড়ে রয়েছে এক নবজাতকের দেহ। সঙ্গে সঙ্গে পুলিশকে (Police) জানানো হলে দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আমরা সকাল ৬টা নাগাদ চায়ের দোকানে এসেছিলাম। একজন গুটখার পিক ফেলতে ওই আবর্জনা স্তূপে দিকে যান। তখনই তিনি ওই সদ্যোজাত (Newborn) শিশুপুত্রর দেহ দেখতে পান। তাঁর চিৎকারে সবাই দৌড়ে যাই। খবর দেওয়া হয় পুলিশে।”

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে খবর আসে পাত্রপাড়ার আবর্জনার স্তূপ থেকে এক শিশুর দেহ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা। কারণ খতিয়ে দেখছেন পুলিশ বিভাগ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

তবে কারা কী কারণে শিশুর দেহটি ফেলে দেওয়া হয়েছে-তা এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারেই এই ঘটনাটি ঘটিয়েছে কেউ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...