Thursday, May 28, 2026

৭ দিন আগেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আর এক সপ্তাহ পরেই মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে অ্যাডমিট কার্ড (Admit Card) নিয়ে নয়া ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,”বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড (Admit Card) থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সক্রিয় ভূমিকা নিয়েছে। সেই অনুযায়ী ২৭/০১/২৬ দুপুর ১২টা থেকে ২৮/০১/২৬ দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় খোলা থাকবে, যাতে কোনো যোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়।”

পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানান, “ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
সমস্ত পরীক্ষার্থীকে বলবো, তোমরা সুস্থ শরীরে, শান্ত চিত্তে পরীক্ষা দাও, তোমাদের পাশে মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগ সর্বোপরি রাজ্য প্রশাসন সর্বতোভাবে আছে। শুভেচ্ছা রইল।”

Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...