Saturday, March 28, 2026

মধ্যরাতে আনন্দপুরে গুদামে আগুন: দমকলের ১২ ইঞ্জিন ঘটনাস্থলে, নিখোঁজ ৬

Date:

Share post:

ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য আনন্দপুরে। মধ্যরাতে প্রায় ৩টে নাগাদ গুদামে কাজ চলাকালীন আগুন লাগে। সেই সময় গুদামে ৬জনের আটকে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন (fire brigade)। তবে ছয় ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, গুদামের (godown) অংশ ভেঙে পড়ার কারণে। নিখোঁজ ৬ কর্মীর খোঁজ চালাচ্ছে দমকলের কর্মীরা। শেষ পর্যন্ত দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর জন্য।

আনন্দপুরের একটি ঠাণ্ডা পানীয় ও প্যাকেটজাত খাবারের গুদামে রবিবার রাত ৩টে নাগাদ আগুন লেগেছে বলে পরিবারের সদস্যদের ফোনে জানান গুদামের কর্মীরা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur police) ও দমকল বিভাগে (fire brigade)। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সামনের অংশে তিন কর্মী ও পিছনের অংশে তিন কর্মী আটকে পড়েন।

দমকল বিভাগের দাবি, প্রথমেই গুদামে তালা লাগা অবস্থায় দেখেন তাঁরা। সেই তালা ভেঙে তাঁদের ঢুকতে হয়। আগুন নেভানোর কাজ শুরু করার কিছু পরেই সামনের অংশে টিনের শেডের একটি বড় অংশ ভেঙে পড়ে। ফলে গুদামের ভিতরে ঢুকতে সমস্যায় পড়তে হয় দমকল বিভাগকে। তবে আগুন আশেপাশে ছড়িয়ে পড়া থেকে আটকাতে সক্ষম হন দমকল কর্মীরা।

আরও পড়ুন : সংবিধান রক্ষার বার্তা: প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

শেষ পর্যন্ত দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। গুদামের দেওয়াল ভেঙে আটকে পড়া কর্মীদের খোঁজ শুরু করে দমকল কর্মীরা। যদিও ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গে গুদামের সব সামগ্রীই পুড়ে যাওয়ার আশঙ্কা দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা সম্ভব হয়নি।

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...