Thursday, May 28, 2026

ঢাকার পুলিশ প্রধান সহ তিন জনকে ফাঁসির সাজা ঘোষণা

Date:

Share post:

শেখ হাসিনার ( Sheikh Hasina) পর এবার তাঁর আমলের পুলিশ কমিশনার ( Police Commissioner) হাবিবুর রহমানকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল( Bangladesh International Crime Tribunal) । ২০২৪ সালের ছাত্র জনতা বিক্ষোভের সময় হাবিবুর রহমানই ছিলেন পুলিশ প্রধান। এবং তাঁর সঙ্গে থাকা আরও তিন পুলিশ কর্তাকেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এছাড়াও তিন পুলিশ আধিকারিকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

যে ছাত্র-জনতা আন্দোলনের জেরে পতন হয় হাসিনা সরকারের সেই সময় অনেক জায়গায় পুলিশের অত্যাচারের অভিযোগের কথা উঠে এসেছিল। আন্দোলন থামাতে গুলিও চালায় পুলিশ। তাতে মৃত্যুও হয় বেশ কয়েকজনের। সেই নিয়ে তদন্ত করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই সংক্রান্ত মামলায় সোমবার সাজা ঘোষণা করল ট্রাইবুনাল। আরো পড়ুন: এসআইআর হেয়ারিং আতঙ্কে ফের মৃত্যু, মগরাহাটে চাঞ্চল্য 

২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে মারা যায় ৬ জন। এমনটাই অভিযোগ করা হয়। ঘটনাটি ঢাকার চানখাঁরপুল এলাকায়। ওই ঘটনায় অভিযোগ উঠে পুলিশ কমিশনার সহ মোট ৮ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে।

সেই অভিযোগের তালিকায় রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার সহ রয়েছেন প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপকুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহ আলম মুহাম্মদ আখতারুল ইসলাম এবং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমশনার মুহাম্মদ ইমরুল। বাকি তিন জনকে ফাঁসির সাজা দেওয়া হলেও প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমশনার মুহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজা প্রাপ্ত এই চার জনকেই ‘পলাতক’ হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ।

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...