Tuesday, June 2, 2026

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নিখোঁজ অন্তত ২৫!

Date:

Share post:

আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত আট জনের ঝলসানো উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জন নিখোঁজ। অগ্নিদগ্ধ দেহ সনাক্ত করার জন্য এদিন নরেন্দ্রপুরের ডিএনএ পরীক্ষা (DNA test) করা হবে বলে জানা গেছে।

দমকল ও স্থানীয় সূত্রে খবর, নাজিরাবাদের ওই গুদাম দুটিতে প্রচুর পরিমাণে নরম পানীয় ও খাদ্য সামগ্রী মজুত ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে পাশের একটি মেস ও বসতবাড়ি খালি করে দেওয়া হয়। ধ্বংসস্তূপ সরাতে ও উদ্ধারকাজে গতি আনতে নিয়ে যাওয়া হয় জেসিবি। সোমবার সন্ধ্যার মধ্যে কুড়িজনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। পরে আরও পাঁচজনের নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...