Thursday, June 18, 2026

বিয়ে ভাঙতে খরচ করলেন ৩০০ কোটি! চর্চায় ক্লার্কের কীর্তি

Date:

Share post:

তারকা ক্রীড়াবিদদের বিবাহ বিচ্ছেদের খবর নতুন কোনও বিষয় নয়। পুরানো সম্পর্ক থেকে বেড়িয়ে এসে নতুন সম্পর্কে জড়ান তারকারা। কিন্তু বিবাহ বিচ্ছেদের জন্য যদি খরচ করতে হয় ৩০০ কোটি টাকা, সেটা নিয়ে একটু বেশি চর্চা হবে তো নিশ্চই।

বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের( Michael Clarke ) সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী কাইলি বন্ডির  সঙ্গে আগেই বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। কিন্ত বিয়ে ভাঙতে বিপুল খরচের করতে হল ক্লার্ককে( Michael Clarke )। কাইলিকে খোরপোশ বাবদ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি) দেওয়ার প্রস্তাব দেয় আদালত। সেই টাকা দিয়েও দিয়েছেন ক্লার্ক। বিশ্বের সব থেকে দামী বিবাহ বিচ্ছেদ মনে করা হচ্ছে এই ঘটনাকে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্লার্ক ( Michael Clarke ) ও কাইলি। তবে আট বছর পর, ২০২০ সালে বৈবাহিক সম্পর্কে ইতি ঘটে। ক্লার্ক এবং কাইলির এক কন্যাসন্তানও রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বর্তমানে অ্যারাবেলা শেরবোর্নের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছে। সম্প্রতি এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন ক্লার্ক। যদিও ২০১০ সালে প্রথম  স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ ঘটে ক্লার্কের।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...