Monday, March 30, 2026

নির্বাচনের মুখে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট: অধিবেশন শুরু ৩ ফেব্রুয়ারি, বাজেট কবে!

Date:

Share post:

নির্বাচনের মুখে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট (Vote on Account) পেশ হবে। সপ্তদশ বিধানসভার (Assembly) শেষ অধিবেশন ৩১ জানুয়ারির বদলে ৩ ফেব্রুয়ারি শুরু হবে। আর বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট ৫ ফেব্রুয়ারি পেশ হবে বলে সূত্রের খবর।

তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের এটাই শেষ বাজেট। আগে জানানো হয়েছিল, ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (সাপ্লিমেন্টারি) পেশ করা হবে। কিন্তু অধিবেশন শুরু এবং বাজেট—দুটোই পিছিয়ে গিয়েছে।

বিধানসভা ভোটের মুখে পূর্ণাঙ্গ বাজেট নয়, পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট (Vote on Account) পেশ হবে বলে সূত্রের খবর।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলতে পারে। ভোটের পর নতুন সরকার গঠিত হলে, সেই সরকার ফের একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...