Saturday, June 20, 2026

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি হস্তান্তর করা হয়নি অবিলম্বে সেই জমি হস্তান্তর জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার আর্জি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্মী ড. সুব্রত সাহা। মঙ্গলবার সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। সময় বেঁধে দিয়ে আদালত জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ন’টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে৷ এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া চলবে না বলেও স্পষ্ট করেছে আদালত। মামলায় গত শুনানিতে রাজ্যের জমি অধিগ্রহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্য আদালতে জানায় ভারত-বাংলাদেশ সীমান্তে জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র যে ১৮১ কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে, সেই জমি আগামী মার্চের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- নবান্নের সামনে ধরনা: শুভেন্দুদের মামলার রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

_

_

_

_

_

_

_

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...