Saturday, May 30, 2026

শুরু হচ্ছে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন, আজ স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক বিরোধীদের 

Date:

Share post:

বুধবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন(Central budget session) । আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অধিবেশনের প্রথম দফা ১৩ ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় দফায় ৯ মার্চ শুরু হয়ে অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। SIR আবহে বিরোধী জোটের তরফে এই অধিবেশনের পাল্টা কৌশল ঠিক করতে আজ সকাল ১০টায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের কক্ষে বৈঠকে বসবেন I.N.D.I.A এর সদস্যরা।

মঙ্গলবার সর্বদল বৈঠকে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বাজেট অধিবেশনে এসআইআর (SIR) নিয়ে আলোচনার দাবি করা হয়। পাশাপাশি ভোটমুখী রাজ্যগুলিতে ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা নিয়েও আলোচনা চেয়েছে তৃণমূল (TMC)। এদিন বিকেলেই দিল্লি পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের সাংসদদের সঙ্গে কথা বলে তিনি ঠিক কী স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন, সেটাই দেখার।

 

Related articles

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...