Saturday, May 30, 2026

অরিজিতের অবসরের সিদ্ধান্ত ফেরাল ধোনির স্মৃতি, চর্চায় বিরাটের পোস্ট

Date:

Share post:

কণ্ঠ সংগীত থেকে অবসর নিয়ে বছরের শুরুতেই সকলকে চমকে দিয়েছেন অরিজিত সিং(Arijit singh), বলিউড গায়কের অবসরের সিদ্ধান্তে হতবাক সংগীত মহল। কিংবদন্তিকে মহেন্দ্র সিং ধোনিকে(MS Dhoni) মনে করালেন অরিজিত। “গুরু” ধোনির মতোই “ভক্ত” অরিজিতের (Arijit singh)অবসরও সবাইকে চমকে দিয়ে। শীর্ষে থাকাকালীন যেভাবে ছেড়ে দিতে হয় সেই পথটা ধোনি দেখিয়েছিলেন, সেই পথের পথিক হলেন বলিউডের বঙ্গ সিঙ্গার।

২০২০ সালে স্বাধীনতা দিবসের সন্ধ্যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট- আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা করেন। ঠিক ৫ বছর ৫ মাস পর। প্রজাতন্ত্র দিবসের পরদিন সন্ধে। সেই সোশ্যাল মিডিয়া। আর সেখানে আরেকটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আর প্লে ব্যাক করবেন না অরিজিত সিং।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন অরিজিত। ধোনি তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুলের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিত। ২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ এবং দুই দলের অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা। তখনই সুযোগ বুঝে ধোনিকে প্রণাম করে নেন অরিজিৎ।

অরিজিতের অবসরে ভাইরাল বিরাট কোহলির ১০ বছর আগের টুইটও, সোশ্যাল মিডিয়ায় নিজেকে অরিজিতের ভক্ত বলে দাবি করেন কিং কোহলি। বিরাট কোহলির যে প্রতিক্রিয়া ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছিলেন, ‘আমিই হয়ত অরিজিত সিংয়ের সবচেয়ে বড় ফ্যান। ওঁর প্রতিভা এবং আবেগঘণ স্বর আমাকে মন্ত্রমুগ্ধ করে। সত্যি কথা বলতে কী, আমার কাছে বলার মতো কোনও ভাষা নেই।’

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...