Sunday, May 31, 2026

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা(Kolkata Businessman in crores of financial fraud case)। তল্লাশি চলছে।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করার অভিযোগের ভিত্তিতে আদালতে নির্দেশে তদন্তে নেমেছে CBI।মামলায় নাম জড়িয়েছে দুই ব্যবসায়ী, দুই সংস্থা এবং অজ্ঞাতপরিচয় এক সরকারি কর্মচারীর। প্রথমে ৭৩০ কোটি এবং পরে ২৬০ কোটি – সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। এবার অভিযুক্ত ব্যবসায়ী বাড়িতে হানা দিল সিবিআই। পাশাপাশি, কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে।

 

Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...