Tuesday, June 2, 2026

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

Date:

Share post:

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার ‘ওয়াও মোমো’র (Wow Momo) ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে নিজেদের হেফাজতে দিল নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। নিখোঁজদের পরিবার ও দমকলের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। রবিবার ভোররাতের ঘটনার পরে মঙ্গলবার নরেন্দ্রপুরের এলাচি থেকে গ্রেফতার হন ডেকরেটর্স কারখানার মালিক গঙ্গাধর দাস (Gangadhar Das)। বুধবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার দিন কারখানা ও গুদামের দায়িত্বে কারা কারা ছিলেন এবং কতজন সেখানে কাজ করছিলেন এইসব তথ্য জানার চেষ্টা চলছে।

শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ২৭ জনের সন্ধান চলছে।বুধবার রাত থেকেই নাজিরাবাদের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।দুটি স্তরে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। আজ সকাল দশটার পর ফের ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হবে। নিহতদের সঠিক পরিচয় জানতে ডিএনএ ম্যাপিং করার কাজ শুরু হয়েছে।

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...