Friday, April 3, 2026

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

Date:

Share post:

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু কামাল – দিতিপ্রিয়া রায়ের (Jeetu Kamal & Dwitipriya Roy)জুটি ভেঙে দুজনের মধ্যে রিয়েল লাইফের তিক্ততা নায়িকাকে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মত অনুরাগীদের। তবে সব ঝড় সামলে এগিয়ে যাচ্ছিল সিরিয়াল। নতুন ‘অপর্ণা’ রূপে শিরিন পালের (Shirin paul) সঙ্গে নায়কের রসায়ন মনে ধরেনি দর্শকের। এবার ফিসফাস, সফর শেষ হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। মন্তব্যে নারাজ নায়ক।

চলতি সপ্তাহে টিআরপি তালিকা হাতে এলে দেখা যায় বেশ কিছুটা নম্বরও বেড়েছে জিতু-শিরিনের ধারাবাহিকের। কিন্তু তারপরেও সিরিয়াল বন্ধের খবর কেন? শিরিন জানিয়েছেন যে, তাঁর কাছে এই বিষয়ে কোনও খবর নেই। আপাতত মন দিয়ে তিনি কাজ করতে চান। ধারাবাহিক যতদিন চলবে তিনি মন দিয়ে কাজটুকু শুধু করে যাবেন। জিতু ফোনে অধরা। তাই সিরিয়াল সত্যি বন্ধ হচ্ছে কি না তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

আরও পড়ুন- ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...