Wednesday, May 6, 2026

বিকালে কমিশনে মমতা-অভিষেক: ৬ চিঠির পরে জ্ঞানেশ-সাক্ষাৎ

Date:

Share post:

বাংলায় যে প্রক্রিয়ায় এসআইআর তা কতটা পক্ষপাতমূলক, প্রাণঘাতী, তা ছয়টি চিঠির মাধ্যমে এতদিন তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমদিকে সেই চিঠিতে এক আধটি পদক্ষেপ নিলেও বাংলার মুখ্যমন্ত্রীর চিঠিকে যেন ছেলেখেলা বলে মনে করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। তাঁর আচরণ এবার বাধ্য করেছে বাংলার মুখ্যমন্ত্রীকে নির্বাচন দফতরে আসতে। সোমবার বিকালে যাবতীয় অভিযোগ নিয়ে সিইও দফতরে যাবে মুখ্যমন্ত্রীর (Chief Minister) নেতৃত্বে প্রতিনিধিদল। থাকছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আরও পড়ুন : সমস্যা সমাধানে ব্যর্থ ‘অন্ধ বাজেট’: তীব্র কটাক্ষ কংগ্রেসের, তোপ বিরোধীদেরও

সোমবার বিকাল ৪টেয় বাংলার মুখ্যমন্ত্রী দেখা করতে পারবেন বলে সময় দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতো ১৫ জনের তৃণমূলের প্রতিনিধিদল (TMC delegation) এদিন বিকালে কমিশন দফতরে গিয়ে এসআইআর (SIR) নিয়ে স্বেচ্ছাচারিতা, মৃত্যু, জোর করে চাপিয়ে দেওয়া নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সদুত্তর দাবি করবেন। এদিন দিল্লিতে কমিশন দফতরে বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী সাউথ এভেনিউ-তে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...