Wednesday, February 4, 2026

নাম বিভ্রাট! বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

Date:

Share post:

এসআইআ(SIR) নিয়ে নির্বাচন কমিশনের(EC) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনলেন দেশের প্রধানও বিচারপতি সূর্যকান্ত। এসআইআর(SIR) প্রক্রিয়ায় নাম বিভ্রাট হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ। বৈধ ভোটারের হয়রানি মেনে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banarjee) ধন্যবাদ জানালেন প্রধানও বিচারপতি।

বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত ছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। নিজেই সওয়াল করছেন এদিন। সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “আপনার পিটিশনে কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টি উত্থাপন করার জন্য যে, স্থানীয় ভাষায় কারণে কিছু সমস্যা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সমস্যা হচ্ছে। আমরা কিছু একটা উপায় বার করব।”

এদিন সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) অভিযোগ, এসআইআর শুধুমাত্র নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। বিভ্রান্তি শুরু পদবিতেই হচ্ছে না। পুরোটাই অপরিকল্পিত। তৃণমূল সুপ্রিমোর বলেন, “কোনও মহিলার বিয়ের পর উনি শ্বশুরবাড়িতে গিয়েছেন। সেখানে বর্তমানে স্বামীর পদবি ব্যবহার করেন। সেখানেও বিভ্রান্তি।” এরপরেই প্রধানও বিচারপতি বলেন, “এভাবে চলতে পারে না।”

আদালতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ ভারতের নির্বাচন কমিশন তাঁর অনুরোধ উপেক্ষা করেছে। তাঁর বক্তব্য,”সমস্যা হলো, শেষ পর্যন্ত আমরা কোথাও ন্যায়বিচার পাই না। আমি ইসিআইকে ৬ বার চিঠি লিখেছি, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি।” বেঞ্চ স্বীকার করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি যৌক্তিক এবং আশ্বাস দেয় যে প্রতিটি সমস্যারই সমাধান আছে। আদালত তার আবেদনের ভিত্তিতে ইসিআইকে একটি নোটিশও জারি করেছে। পরবর্তী শুনানির দিন সোমবার ধার্য করা হয়েছে।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...

সোমবার ফের সুপ্রিম-শুনানিতে সওয়াল করবেন মমতা

SIR মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে আগামী সোমবারও ফের একই ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...

ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে! যুবকের কাণ্ড ঘিরে চাঞ্চল্য দাসপুরে

ফ্রিজে রাখা জেঠিমার মৃতদেহ! এই অবস্থাতেই বিয়ে সারলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের এক যুবক।...