Sunday, June 7, 2026

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

Date:

Share post:

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে ভারত (India)। এই নিয়ে টানা ৬ বার ছোটদের বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া।১১৫ রানের ইনিংস খেলেন অ্যারন জর্জ।৯টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬৮ রান বৈভবের। শুক্রবার ফাইনাল, ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ছিল সেয়ানে সেয়ানে টক্কর। গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান যারা গোটা টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ হেরেছে। ফয়জল শিনোজাদা ১১০(৯৩) ও উজেইরুল্লাহ নিয়াজাইয়ের ১০১(৮৬)জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তান ৫০ ওভারে ৪ উইকেটে ৩১০ রান তোলে। ভারতের হয়ে দুটি করে উইকেট দীপেশ দেবেন্দ্রন (২/৬৪) ও কণিষ্ক চৌহানের (২/৫৫)।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু  করেন বৈভব সূর্যবংশী। ৩৩ বলে তিনি শেষপর্যন্ত ৬৮ রান করে আউট হন বৈভব। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।তবে বৈভব সূর্যবংশী নয়  এই ম্যাচের নায়ক ভারতের ওপেনার অ্যারন জর্জ। থাঁর শতরান ১১৫(১০৪), ৬৮(৩৩) ও অধিনায়ক আয়ুষ মাত্রের ৬২(৫৯) রান ভর করে সহজেই ৩১০ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জয় পেল ভারত।

ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বয়েজ ইন ব্লুর সামনে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...