Sunday, June 7, 2026

প্রেমিকাকে নিগ্রহের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে

Date:

Share post:

সায়কের পর এবার বিতর্কে   জড়ালেন আরও এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী(Shamik Adhikari) ওরফে ননসেন। সোশ্যাল মিডিয়ার শমীক ওরফে NONSANE এর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ তাঁর প্রেমিকার। প্রেমিকা অভিযোগ জানান, তিনি ২ ফেব্রুয়ারি বিকেলে শমীকের বাড়িতে গিয়েছিলেন। শমীক সদ্য পরিবারের সাথে স্থান পরিবর্তন করে এই বাড়িতে এসেছেন। এদিন রাত ৯টা নাগাদ যখন তিনি বাড়ি ফেরার কথা বলেন তখন শমীক তাঁর ফোন কেড়ে নেন এবং তাঁকে আটকান।

অভিযোগকারিনী মহিলা জানান, তাঁকে ফোনে কথা বলতে দেখেই হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন কনটেন্ট ক্রিয়েটার এবং তাঁকে মারতে থাকেন। কাকে ফোন করছিলেন সেই প্রশ্নের উত্তর না দেওয়ায় জোর করে ফোন কেড়ে নিয়ে তাঁকে ঘরের ভেতর আটকে দেওয়া হয়। এখানেই শেষ নয়, তারপরেও চলতে থাকে মারধর। বারংবার অনুরোধ করলেও তাঁকে ছাড়তে নারাজ ছিলেন শমীক। প্রেমিকার অভিযোগ তাঁকে থামতে বললে শমীক তাঁকে খুনের হুমকি দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

বাবা মায়ের উপস্থিতিতেই তাঁর এহেন আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রেমিকা বেহালা থানায় করা লিখিত অভিযোগে জানান অত্যাচারের ফলে তাঁর চোখ ও মুখে ব্যাথা শুরু হয়ে যায় যার ফলে তিনি পরেরদিন সকাল পর্যন্ত চোখ খুলতে পারেন নি। অবশেষে বাবা মাকে মহিলা প্রতিশ্রুতি দেন যে তিনি বাইরে কোথাও এই বিষয়ে খুলবেন না এবং তারপরেই ছাড়া পান। ৩ ফেব্রুয়ারী বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরতে পারেন এবং পুলিশে অভিযোগ জানান।

পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...