Sunday, June 7, 2026

নতুন বছরের শুরুতেই নজরে ‘দেশু ৭’-র গোল্ডেন টিকিট

Date:

Share post:

২০২৬-এর বক্স অফিসে কোন বাংলা ছবি পর্দা কাঁপাবে সেই নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত সেই তালিকার শীর্ষে রয়েছে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ছবি ‘দেশু ৭’। প্রাক্তন এই জুটির বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন প্রথম থেকেই দর্শকদের মনে আলাদা উত্তেজনা তৈরি করেছে বলা বাহুল্য। সবরকম মান অভিমান পর্ব পিছনে ফেলে বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।

এই ছবির প্রথম দিনের প্রথম শো-এর অগ্রিম টিকিট বুকিং আগেই শেষ হয়ে গিয়েছে। এবার দর্শকদের হাতে পৌঁছবে বিশেষ ‘গোল্ডেন টিকিট’। অনলাইনে টিকিট কাটার পর এভাবে হাতে টিকিট পাওয়ার নিয়ম না থাকলেও ‘দেশু ৭’-এর ক্ষেত্রে আসছে একাধিক চমক। এই গোল্ডেন টিকিটের সঙ্গে আলাদা আকর্ষণও রয়েছে। অনুরাগীদের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে টিকিটে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ থাকছে।

বৃহস্পতিবার সকালে তাঁদের সোশ্যাল মিডিয়ায় দেব এবং শুভশ্রী দু’জনেই এই গোল্ডেন টিকিট হাতে পাওয়ার কথা জানান। ক্যাপশনে লেখেন, আজ থেকেই ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। যে সকল সিনেমাহলে টিকিট বুক করা হয়েছে, সেখানেই গিয়ে এই বিশেষ টিকিট সংগ্রহ করা যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়ার ডাকও তাঁরা দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি একটি পোস্টে দেব ও শুভশ্রী জানিয়েছিলেন ৫ ফেব্রুয়ারি থেকে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট দেওয়া হবে। পুজোর এখনও বাকি ন’মাস। তার আগেই দেব-শুভশ্রীর এই স্ট্র্যাটেজি যে এই ছবির সাফল্যের অন্যতম কারণ হতে পারে সেই বিষয়ে সন্দেহ নেই। এমন একটি ছবি যেটার নাম ঠিক হয়নি এমনকি চিত্রনাট্যও লেখা হয়নি সেই ছবির অগ্রিম টিকিট বুক মাই শোতে আপলোড হওয়ার পরেই হাউসফুল বিনোদন দুনিয়ায় অবশ্যই বেনজির ঘটনা।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...