Saturday, April 11, 2026

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ করেন। সংশোধনী অনুযায়ী, এখন থেকে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নতুন নাম হবে ‘মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, বহরমপুর’। মূলত ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজের ঐতিহ্যকে রক্ষা করতে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের জমিদাতা মহারাজ কৃষ্ণনাথের অবদানকে সম্মান জানাতেই সরকারের এই সিদ্ধান্ত।

১৮৫৩ সালে যখন বহরমপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করেছিল, তখন তার প্রাথমিক নাম ছিল ‘মুর্শিদাবাদ কলেজ’। পরবর্তী সময়ে মহারাজ কৃষ্ণনাথের দান ও অবদানের কথা মাথায় রেখে তা কৃষ্ণনাথ কলেজ হিসেবে পরিচিতি পায়। বিলটি পেশ করার সময় শিক্ষামন্ত্রী জানান, অতি অল্প বয়সেই মহারাজ কৃষ্ণনাথ শিক্ষার প্রসারের লক্ষ্যে নিজের সম্পত্তি দান করেছিলেন, যাতে স্থানীয় ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পায়। বিশিষ্ট শিক্ষাবিদ ড. রেজাউল করিমও অতীতে এই নামকরণের সপক্ষে প্রস্তাব দিয়েছিলেন। সেই দীর্ঘকালীন দাবি ও আবেগকে মর্যাদা দিয়েই এই সংশোধনী আনা হল।

বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী— উভয় পক্ষের বিধায়করাই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তৃণমূল বিধায়ক মহম্মদ আলি ও রফিকুল ইসলাম মণ্ডল যেমন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান, তেমনই বিজেপির বিধায়ক অরূপ দাসও বিলটি সমর্থন করেন। অরূপবাবু আশাপ্রকাশ করেন যে, কলেজের ঐতিহ্য মেনে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে পূর্ণ গরিমা লাভ করবে।

প্রশাসনিক স্তরে বিলটি পাশ হওয়ার ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথিপত্র এবং আইনি কাজে নতুন নাম ব্যবহৃত হবে। জেলার শিক্ষা মহলের মতে, মুর্শিদাবাদের উচ্চশিক্ষার পরিকাঠামোয় এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

আরও পড়ুন- T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...