Saturday, April 11, 2026

রাশিয়ায় আক্রান্ত ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা, ছুরির কোপ অজ্ঞাত পরিচয়ের কিশোরের

Date:

Share post:

রাশিয়ায়(Russia) পড়তে গিয়ে আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা( Indian Students)। রাশিয়ার(Russia) একটি মেডিক্যাল কলেজে হামলায় গুরুতর আহত হলেন ভারতীয় পড়ুয়ারারা। চার ভারতীয় পড়ুয়া( Indian Students )সহ একাধিক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতর আহত হয়েছেন ভারতীয় পড়ুয়ারা। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করে নেওয়া  হয়েছে।

শনিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার বাশকোর্তোস্তান প্রদেশের উফায়। সেখানে স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের ছাত্রাবাসে ছুরি নিয়ে প্রবেশ করে এক কিশোর। সেখানে থাকা পড়ুয়াদের উপরে হামলা চালাতে শুরু করে সে।  ছুরিকাঘাতে বেশ কয়েকজন গুরুতর আত হয়েছেন।

উফা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হস্টেলের স্পোর্টস হলে একত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। কিন্ত বাইরের এক কিশোর সেখানে প্রবেশ করে। প্রথমে তার উপস্থিতি নিয়ে বিশেষ কেউ সন্দেহ প্রকাশ করেননি। অভিযোগ, কিছু সময় সেখানে থাকার পরই শিক্ষার্থীদের উপর হামলা করে,  ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হলে। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ছয় জন।

রাশিয়ার ভারতীয় দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, উফা শহরের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় চার ভারতীয় পড়ুয়া-সহ বেশ কয়েক জন হামলায় জখম হয়েছেন। দূতবাস এই ঘটনার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আহত ছাত্রদের সঙ্গে যোগাযোগ করছেন।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...