Sunday, May 31, 2026

সাতসকালে মোবাইল ফেটে বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি সিউড়ি হাসপাতালের শিশুবিভাগে 

Date:

Share post:

সাতসকালে সিউড়ি সদর হাসপাতালের শিশুবিভাগে বিকট শব্দে বিস্ফোরণ। নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে শিশুদের কোলে নিয়ে ছোটাছুটি শুরু করলেন পরিজনেরা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। যদিও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

হাসপাতাল সূত্রে খবর, শিশুবিভাগে ভর্তি থাকা এক শিশুর মা একটি পুরনো কি-প্যাড মোবাইল ব্যবহার করছিলেন। এদিন সকালে তিনি ফোনটি চার্জে বসান। চার্জ দেওয়া শেষ হলে সেটি খুলে পাশের একটি ফাঁকা বেডের বালিশের ওপর রেখেছিলেন। সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই সশব্দে সেটি ফেটে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে ওই মহিলা মোবাইলটি তড়িঘড়ি দূরে ছুড়ে ফেলে দেন। এর পরেই ফোনটি থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে।

মুহূর্তের মধ্যে ওয়ার্ডের মধ্যে থাকা অন্যান্য শিশুদের অভিভাবকরা ভয়ে চিৎকার শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায় গোটা ঘরে। অভিযোগ, সেই সময় শিশুবিভাগের মূল ফটকে তালা দেওয়া থাকায় কেউ বাইরে বেরোতে পারছিলেন না। ফলে আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কর্তব্যরত নার্সরা দ্রুত গেটের তালা খুলে দিলে পরিজনেরা শিশুদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে নিরাপত্তারক্ষীরা এসে ক্ষতিগ্রস্ত মোবাইলটি উদ্ধার করে বাইরে ফেলে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ পর শিশুদের নিয়ে ফের ওয়ার্ডে ফেরেন মায়েরা।

হাসপাতালের সুপার প্রকাশ বাগ এই ঘটনার প্রেক্ষিতে স্পষ্ট জানান, ওয়ার্ডের ভেতরে মোবাইল রাখা বা চার্জ দেওয়া আইনত নিষিদ্ধ। সুপার বলেন, “হাসপাতালের নিয়ম অমান্য করেই ওই মহিলা লুকিয়ে মোবাইলটি ভেতরে এনেছিলেন। সেই অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা। তবে বরাতজোরে কেউ জখম হননি।” হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী দিনে নজরদারি আরও কড়া করা হবে।

আরও পড়ুন- গাইডলাইন মেনেই কমিশনের তালিকা, অপপ্রচারের অভিযোগ উড়িয়ে বিবৃতি নবান্নের

_

_

_

_

_

_

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...