Monday, April 13, 2026

অভিষেকের ‘Two India’-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!

Date:

Share post:

কৌতুকশিল্পী বীর দাসের কবিতা ‘Two India’ তত্ত্ব তুলে ধরে মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সেই ভিডিও দিয়ে নিজের শো-এর প্রচার করেছেন বীর দাস। আর সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অনুষ্ঠানের জন্য শুভকামনা জানালেন তৃণমূলের সেনাপতি।

সেই কবিতাকেই হাতিয়ার করে মোদি সরকারকে তীক্ষ্ণ আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশান করেন তিনি। মুগ্ধ হয়ে শোনে বিজেপি বিরোধীদলগুলি। বাক্যহারা বিজেপিও। অভিষেকের ভাষণের মধ্যে টু শব্দ করতে পারেনি গেরুয়া শিবির। অভিষেক (Abhishek Banerjee) তাঁর ভাষণে বলেন, “আমি এমন ভারতের নাগরিক, যেখানে একদিকে ‘এক ভারত, শ্রেষ্ঠ’ ভারতের প্রচার হয়, আর অন্য দিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয়।” এই ভাবেই “I come… from which India? I come… from two Indias…” একের পরে এক উদাহরণ তুলে ধরেন অভিষেক।
আরও খবর: বাংলার ভোটের আগে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের!

এক ভারত, দুই রূপ- বিদেশে এই ডার্ক কমেডির কথা শুনিয়ে পাঁচ বছর আগে বিজেপির রোষানলে পড়েন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস (Vir Das)। তাঁর সেই ‘Two India’-এর কথাই বর্তমান ভারতের সমস্যার উদাহরণ তুলে মঙ্গলবার বিজেপি ও মোদি সরকারকে তুলোধোনা করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক। কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার চিত্র তুলে ধরার সময় কমেডিয়ান বীর দাসের নামও বলেন তিনি। অভিষেকের মঙ্গলবারের ভাষণের সেই ভিডিও ব্যবহার করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বীর অনুরাগীদের ওয়ার্ল্ড ট্যুরের খবর দিয়েছেন। সেই বক্তব্যের ক্লিপিংস নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে বীর মজা করে প্রশ্ন করেন, “শেষ পর্যন্ত পার্লামেন্টে…?“ যদিও অভিষেকের বক্তব্যের পরে কমেডিয়ান বলেন, “এটাই উপযুক্ত সময় ভারত ছেড়ে যাওয়ার। আমি তাই আমার ফরেন ট্যুরের সময়সূচি ঘোষণা করছি।’


বীরের এই রসবোধের প্রশংসা করে সেই বার্তা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন,
“আহ, দুই ভারতের সৌন্দর্য- একটিতে, একজন কৌতুকাভিনেতাকে ‘দুই ভারত’ বিভাজন সম্পর্কে কথা বলার জন্য প্রশ্ন করা হচ্ছে। অন্যটিতে, একই বিতর্ক একটি সফর ঘোষণার জন্য নিখুঁত জনসংযোগ হয়ে ওঠে। গণতন্ত্রের রসবোধ আছে। আপনার ঘরভর্তি অনুষ্ঠান এবং সামনের জমকালো সফরের জন্য শুভকামনা।“

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...