Saturday, June 13, 2026

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চর্চায় তারিকের বোলিং বিতর্কিত অ্যাকশন, বিশ্লেষণ অশ্বিনের

Date:

Share post:

আগামী রবিবার কলম্বোয় টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। জল্পনার অবসান ঘটিয়ে এই ম্যাচ খেলতে নামছে পাকিস্তান, তবে টি২০ বিশ্বকাপের মঞ্চে চর্চায় পাক বোলার উসমান তারিকের(Usman Tariq) বোলিং অ্যাকশন।

উসমান তারিকের(Usman Tariq) ইউনিক বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর চর্চা। কেউ বলছেন অ্যাকশনটা সম্পূর্ণ আইনের মধ্যেই, আবার কারও মতে কিছু ডেলিভারিতে প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়াল ও আইসিসির টেকনিক্যাল পর্যবেক্ষণই ঠিক করবে—লিগ্যাল না ইলিগ্যাল। বিতর্ক থাকলেও, তার বৈচিত্র্য যে ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ, তা মানছেন সবাই।

তারিকের বোলিং নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছে। বিশেষ করে বল করার সময় থেমে যাওয়া কতটা নিয়ম সিদ্ধ সেটা নিয়ে প্রশ্ন উঠছে।। এর আগেও পাকিস্তান সুপার লিগে (PSL) দু’বার উসমান তারিকের অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু দু’বারই বায়োমেকানিক্যাল টেস্ট ‘ক্লিয়ার’ ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বোলিংয়ে বৈচিত্র আনার চেষ্টা করলেন কিন্তু বিতর্ক থামাতে পারলেন না। ২৭ রানে তিন উইকেট পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

তারিকের থেমে গিয়ে বোলিং নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘বর্তমান সময়ে ফুটবলেও এখন পেনাল্টিতে রান আপের সময় হঠাৎ থেমে যাওয়াকে আর বৈধ বলে ধরা হয় না। তা হলে এ ক্ষেত্রে এটা ঠিক কী করে হল?

যদিও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর অশ্বিন বলেছেন, প্রথমত, তার অ্যাকশনের বৈধতা কেবল আইসিসি-র বোলিং অ্যাকশন টেস্টিং সেন্টারেই পরীক্ষা করা সম্ভব। দ্বিতীয়ত, ১৫ ডিগ্রির একটি নিয়ম রয়েছে যার অধীনে একজন বোলারকে তার কনুই সোজা রাখতে হয়। আর অন-ফিল্ড আম্পায়ারের পক্ষে কোনো বোলার সেই ১৫ ডিগ্রি সীমার মধ্যে বল করছেন কি না, তা বিচার করা অসম্ভব।এর একমাত্র সমাধান হলো প্রতিযোগিতার সময় রিয়েল-টাইম টেস্টিং টুলের ব্যবস্থা করা।

পাক অফ-স্পিনার উসমান তারিক অবশ্য জানিয়েছেন, “বোলিং অ্যাকশন নিয়ে আমার কোন‌ও চাপ নেই, বরং আমাকে নিয়ে চাপে থাকবে ভারত”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...