অভিষেকের 'Two India'-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!

কৌতুকশিল্পী বীর দাসের কবিতা 'Two India' তত্ত্ব তুলে ধরে মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সেই ভিডিও দিয়ে নিজের শো-এর প্রচার করেছেন বীর দাস। আর সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অনুষ্ঠানের জন্য শুভকামনা জানালেন তৃণমূলের সেনাপতি।
সেই কবিতাকেই হাতিয়ার করে মোদি সরকারকে তীক্ষ্ণ আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশান করেন তিনি। মুগ্ধ হয়ে শোনে বিজেপি বিরোধীদলগুলি। বাক্যহারা বিজেপিও। অভিষেকের ভাষণের মধ্যে টু শব্দ করতে পারেনি গেরুয়া শিবির। অভিষেক (Abhishek Banerjee) তাঁর ভাষণে বলেন, "আমি এমন ভারতের নাগরিক, যেখানে একদিকে 'এক ভারত, শ্রেষ্ঠ' ভারতের প্রচার হয়, আর অন্য দিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয়।" এই ভাবেই “I come... from which India? I come... from two Indias...” একের পরে এক উদাহরণ তুলে ধরেন অভিষেক।
আরও খবর: বাংলার ভোটের আগে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের!
এক ভারত, দুই রূপ- বিদেশে এই ডার্ক কমেডির কথা শুনিয়ে পাঁচ বছর আগে বিজেপির রোষানলে পড়েন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস (Vir Das)। তাঁর সেই 'Two India'-এর কথাই বর্তমান ভারতের সমস্যার উদাহরণ তুলে মঙ্গলবার বিজেপি ও মোদি সরকারকে তুলোধোনা করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক। কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার চিত্র তুলে ধরার সময় কমেডিয়ান বীর দাসের নামও বলেন তিনি। অভিষেকের মঙ্গলবারের ভাষণের সেই ভিডিও ব্যবহার করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বীর অনুরাগীদের ওয়ার্ল্ড ট্যুরের খবর দিয়েছেন। সেই বক্তব্যের ক্লিপিংস নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে বীর মজা করে প্রশ্ন করেন, “শেষ পর্যন্ত পার্লামেন্টে...?“ যদিও অভিষেকের বক্তব্যের পরে কমেডিয়ান বলেন, “এটাই উপযুক্ত সময় ভারত ছেড়ে যাওয়ার। আমি তাই আমার ফরেন ট্যুরের সময়সূচি ঘোষণা করছি।’
বীরের এই রসবোধের প্রশংসা করে সেই বার্তা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, “আহ, দুই ভারতের সৌন্দর্য- একটিতে, একজন কৌতুকাভিনেতাকে 'দুই ভারত' বিভাজন সম্পর্কে কথা বলার জন্য প্রশ্ন করা হচ্ছে। অন্যটিতে, একই বিতর্ক একটি সফর ঘোষণার জন্য নিখুঁত জনসংযোগ হয়ে ওঠে। গণতন্ত্রের রসবোধ আছে। আপনার ঘরভর্তি অনুষ্ঠান এবং সামনের জমকালো সফরের জন্য শুভকামনা।“ - - - - - -Ah, the beauty of two Indias- in one, a comedian is questioned for talking about the ‘TWO INDIA’ divide. In the other, the same debate becomes the perfect PR for a tour announcement. Democracy does have a sense of humour. Wishing you house full shows and a smashing tour ahead… https://t.co/p2ry8NGqA5
— Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
