Saturday, May 16, 2026

নিপা সংক্রমণ রুখতে ভালো কাজ বাংলার! দরাজ প্রশংসা ICMR-এর ডিজির

Date:

Share post:

কথায় কথায় বাংলার নিন্দা করে বিজেপি। দেশের সামনে রাজ্য প্রশাসনকে নিচু দেখানই গেরুয়া শিবিরের নীতি হয়ে দাঁড়িয়েছে। অথচ বারবার কেন্দ্রীয় সরকার তথা সংস্থাগুলির প্রসংশা পেয়েছে রাজ্য সরকার। নিপা রুখেও কেন্দ্রের ICMR-এর ভূয়সী প্রসংশা পেল বাংলা।

নিপা ভাইরাসের (Nipah Virush) আক্রমণ ঠেকাতে খুব ভালো কাজ করেছে রাজ্য সরকার (West Bengal Health Department)। শনিবার কলকাতায় এসে রাজ্যের স্বাস্থ্য দফতরকে দরাজ প্রশংসা করলেন ICMR-এর ডিজি রাজীব বহেল। তিনি জানান, যে তৎপরতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিপা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। দেশের বাকি রাজ্যগুলোর থেকে তুলনামূলকভাবে বাংলাতে সংক্রমণের হার খুব কম ছিল। আরও পড়ুন: সাইবার জালিয়াতির বিরুদ্ধে বড় পদক্ষেপ: কলকাতা পুলিশের সাত বিশেষ শাখা চালুর সিদ্ধান্ত

এদিন ওরাল ডিহাইড্রেশন থেরাপির জনক পদ্মবিভূষণপ্রাপ্ত চিকিৎসক দিলীপ মহনালবিশের মূর্তি উন্মোচন অনুষ্ঠান ছিল বেলেঘাটায় এসেছিলেন রাজীব। সেখানেই তিনি নিপা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাজের প্রশংসা করেছেন। এদিন তিনি জানান, প্রথম থেকে সর্তক থাকলে নিপা সংক্রমণ ঠেকানো যেতে পারে। অযথা নিপা নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশে, বিহার, ছত্তীশগড় এবং কেরালায় বাদুড়ের মধ‍্যে নিপা ভাইরাসের প্রমাণ পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ জন। তারমধ্যে একজন সুস্থ হলেও অন্যজনের বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সংকটজনক পরিষেবা বিভাগে ভর্তি ছিলেন নিপা ছাড়াও তিনি ‘সেকেন্ডারি ইনফেকশনে’ আক্রান্ত হয়েছিলেন। নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্য স্বাস্থ্য দফতর ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ শুরু করে নমুনা সংগ্রহ করে। যদিও সবার রিপোর্ট নেগেটিভ আসে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...